আত্মদগ্ধ দিনের স্বরলিপি--
আবদুস সালাম
শূন্যতার মহাগর্জন ধ্বনিত হলে লেখা হয় আত্ম- দগ্ধ দিনের স্বরলিপি
মানবিক প্রবৃত্তির অভিধান পাল্টে যায় নিয়ত
আদিম রসায়ন মেখে আবেগ স্খলিত হয়
গর্জন ধ্বনিত হয় সংবিধানের পাড়ায়
ঝরে পড়ে নিষিদ্ধ চেতনার রূপান্তরকামী অবিবেচক দর্পণ
তীব্রভাবে লালিত হয় অস্থিত্ব বোধের ঢেউ
শূন্যতার ধুধু মাঠে স্বপ্নরা ভেঙে ভেঙে নাচে
সভ্যতার সুন্দরীরা চুল শুকায় নগরীর দালানে
বেজে ওঠে হারমোনিয়াম
আর বিপন্নতার মেঘ পাড়ি জমায় ফলকহীন মাঠে
সমাপ্তি হীন অনুষঙ্গ ঝরে পড়ে বারবার
শূন্যতার মহাগর্জন আস্ফালিত হলেও শান্তিদূত উঁকি মারে বিপন্ন পাড়ায়
ঐ শোনো ভেসে আসছে ভূপেন বাবুর গান " মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না"-------
###
অনেক অনেক আসন্ন দীপাবলীর শুভেচ্ছা।
ReplyDeleteস্ব-বর্ণ উৎসব সংখ্যা তে আমার কবিতা রাখার জন্য।
সুন্দর একটা সংখ্যা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় সম্পাদক মহাশয় কে।