Showing posts with label কবিতা -- জন্ম জ্ঞানী -- দিলীপ সরকার (চাণক্য) চাকদহ. Show all posts
Showing posts with label কবিতা -- জন্ম জ্ঞানী -- দিলীপ সরকার (চাণক্য) চাকদহ. Show all posts

Saturday, 8 October 2022

কবিতা -- জন্ম জ্ঞানী -- দিলীপ সরকার (চাণক্য)

৷৷ জন্ম জ্ঞানী৷৷
দিলীপ সরকার (চাণক্য)  চাকদহ,নদিয়া,

যারা জ্ঞানের প্রদীপ জ্বেলে দিল,আঁধার হলো আলো,
সেই অশিক্ষিতের দল,শিক্ষিত দের করলো পাগল
রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, নজরুল,লালন। 

তারা ভাবের ঘোরে যা ভেবেছে,
সেই ভাবনায়, রয়েছি মজে,
জ্ঞান দৃষ্টির অন্ধকারে
ভিক্ষা মাগি তাদের দ্বারে।

তত্ত্ব জ্ঞানে পূর্ণ  তারা
সাধক বলেই এমন ধারা
পাই না খুঁজে তার কিনারা 
বেদ বিঁধিতে বিধান খুজি।

কত জাতের সমারোহ 
ভিন্ন ভিন্ন সাজের দেহ,,
আচার বিচার ধর্ম নিয়ে 
নিজের আখের গুছায় কেহ।

সব ধর্মের সার কথা 
শ্রেষ্ঠ মানুষ, মানবতা 
মনের মানুষ খুঁজে ফিরি 
বিশ্ব সংসারে। 

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...