Showing posts with label অণুগল্প -- রমা--মনীষা কর বাগচী. Show all posts
Showing posts with label অণুগল্প -- রমা--মনীষা কর বাগচী. Show all posts

Saturday, 8 October 2022

অণুগল্প -- রমা-- মনীষা কর বাগচী

অণুগল্প -- 
রমা--
মনীষা কর বাগচী

      একটু আগেই বৃষ্টি হয়েছে। ঝিরঝিরে হাওয়া বইছে। বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রমা। শীতল বাতাসে রমার শরীর ঠান্ডা হলে কি হবে মনে তো তার রাবণের চিতা জ্বলছে। দুশ্চিন্তার পাহাড় তাকে ঘিরে ধরেছে চারিদিক থেকে।

প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো গল্প থাকে। আমি তো বলি আমাদের জীবনটাই এক একটা আস্ত গল্প। একটু খানি গভীর ভাবে চিন্তা করলেই বুঝতে পারব জীবন মানেই গল্প।

        সেই ছোট্ট রমা আমি একদিন বড় হলাম। পড়াশুনা করে অনেক বড় হলাম। চাকরি পেলাম। ভেবেছিলাম জীবনকে যা বলব জীবন সেটাই করবে। যেভাবে চালাব সেই ভাবেই চলবে।

     কিন্তু গল্প যে অন্য রকম লিখেছেন সেই মহান লেখক। শুধু টাকা পয়সা থাকলেই সব কিছু পাওয়া যায় না ভাগ্য আমাকে বুঝিয়ে দিয়েছে। আমার গল্প শুরু হল আমার বিয়ের দিন থেকে। ভালবেসে বিয়ে করলাম অনিকেত কে। সে কি আনন্দের দিন। হাসি আনন্দে কেটে গেল কতগুলো বছর। একটা মেয়ে হল। অনির সে কি আনন্দ। মেয়ে যেন তার প্রাণ। কোনো মতে ডিউটি শেষ করেই পড়ি মরি করে বাড়ি ছুটে আসত কখন মেয়ে কে দেখবে।

সেই ছোট্ট বেলা থেকেই রমা স্বপ্ন দেখত এক সুন্দর রাজকুমার টগবগ টগবগ করে ঘোড়া ছুটিয়ে আসবে আর তাকে বিয়ে করে নিয়ে যাবে এক স্বপ্নপুরীতে। চারিদিকে ফুল গাছ থাকবে। থোকে থোকে ফুটে থাকবে রং বেরংয়ের ফুল। ফুলের সুভাষে ম ম করবে তার মন প্রাণ। মধুর সুরে গান গাইবে পাখি। ঠিক যেমনটি চেয়েছিল সে তেমনটিই হয়েছিল। কিন্তু বিধির বিধানে অন্য কিছুই লেখা ছিল....... 

       দু বছর আগে এমনই এক দিনে আসার পথে রাস্তায় এক্সিডেন্ট হল অনিকেতের। ওখানেই বেহুশ পড়েছিল অনেকক্ষণ। ছমাস পরে হসপিটাল থেকে ছুটি পেল। সেই থেকে বিছানায় পড়ে আছে সে। যত টাকা ইনকাম করছি সবই ওর পেছনে খরচ করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনো রকম ইমপ্রুভমেন্ট নেই। কোনো মতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। ওকে ভাল করার আপ্রাণ চেষ্টা করে চলেছি। জানিনা আমার গল্পে লেখক আর কত কষ্ট লিখেছেন।

অনির কষ্ট আর সহ্য করতে পারিনা আমি। সে কিছু বলতে পারে না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর তার দুচোখের জল গড়াতে থাকে।

  তার দুচোখের জল আমি শুকাতে পারছি না এর থেকে  কষ্টকর আর কি থাকতে পারে? যাকে আমি ভীষষষষষষণ ভালবাসি সে আমার চোখের সামনে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে অথচ আমি কিছুই করতে পারছি না সেটা আমি কি করে সহ্য করি......

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...