Showing posts with label কৌশিক গাঙ্গুলির গুচ্ছ কবিতা --. Show all posts
Showing posts with label কৌশিক গাঙ্গুলির গুচ্ছ কবিতা --. Show all posts

Sunday, 9 October 2022

কৌশিক গাঙ্গুলির গুচ্ছ কবিতা --



কৌশিক গাঙ্গুলির গুচ্ছ কবিতা --

"শপথ "

অনেকদিন পরমস্নেহে মা কপালে রাখেনি হাত .... 
অনেকদিন ভাইয়ের সঙ্গে গল্পে থাকেনি মত্ত , 
অনেকদিন তোমার আমার 
দেখা হয়নি বন্ধু - 
 অনেকদিন কোনো নারীর ওষ্ঠ  ছুঁয়ে বলিনিঃ ভালোবাসি ।  
.... .....    .....   ......   ........    ..... সেদিন স্বপ্নে হারিয়ে যাওয়া  সবুজ অরণ্যকে স্বাক্ষী রেখে রেখেছি শপথ মানবতার ।

"না কবিতা "

একজন ভালো মানুষ কেন সর্বদাই হেরে যাবে ? একজন প্রভাবশালী কেন সর্বদাই লুটেপুটে খাবে ? একজন চালাক কেন অন্যদের ঠকাবে  ?
 একজন ভিখারী কেন সর্বদাই ভিক্ষে চাইবে? একজন আদর্শবান কেন সর্বদাই অপমানিত হবে? একজন কবি কেন  সম্পাদকদের তোষামোদে মন দেবে ?
একজন সরল মানুষ কেন সংকোচে গুটিয়ে যাবে? একজন বোকালোক কেন সমাজে অবহেলিত থাকবে ?
একজন প্রেমিক কেন প্রেম নিবেদনে দ্বিধা করবে? একজন বালক কেন বড়দের শাসনে চাপে থাকবে?
  একজন স্বাধীন মানুষ কেন প্রতিযোগিতায় অংশ নেবে ?
একজন মানুষ কেন অন্যদের নিন্দা করবে ,সম্পর্ক  বিষিয়ে দেবে ?
একজনের দুঃখে কেন অন্যরা কাঁদে না?
 একজন অসহায়ের কথা কেন অন্যরা ভাবে না? একজন অন্যজন, অন্যজন একজন ,একজন অন্যজন।

ট্রাপিজ

ছৌনাচ ভাল লাগে বলে তো আর দালালি ছাড়া যায় না তা যতই বুদ্ধমূর্তি ভাঙুক জঙ্গীরা । 
বাবা - মায়ের বদলে বসের আর্শীবাদ চাই , গুন্ডা , নেতা আর পুলিশ  দেখলেই বিগলিত হাসি আমাদের ক্যালানে মুখে । গিন্নী ও রক্ষিতার সঙ্গে ফ্লাটে বা গেস্টহাউসে শুতে এসি চাই । নিয়মমাফিক ভোট দি , সন্তানদের নামী স্কুলে ভর্তির জন্যে ডোনেশান দি , হিসেব বুঝে ঘুষ বা কাটমানি পকেটে পুরি আর বছরে একবার গ্যাংটক বা ভাইজাগ । বুড়ো বাবা ও মায়ের সাথে দেখা হবার সময় হয় না । * * * 
যারা দু নৌকায় পা দিয়ে ট্রাপিজের খেলা দেখায় 
তাদেরকে ঘেঁটু ফুলের মালা পরাই আর গালি দি ভগবান  , শক্তিমান ও মাননীয় যাদুকর হিং টিং ছটকে ....

"ছাড়তে হবে" 

মৃত্যু মুচকি হাসে, জীবন বলে অনেক হলো এবার যাই ।
ভালোবাসা মাখামাখি এই জগত সংসারে তোমাকে কি প্রয়োজন আছে?
 ভাবো কবি, এবার ছাড়তে হবে হৃদকমল ,ছাড়তে হবে চির ঠাঁই ।
কেবা স্বজন , কেবা ভাই ...
কেউ নাই, কেউ নাই ।
চোখের জলের আশা করো নাকো
শুকনো কথায় জীবন চলে না ।
তবু শুনতে হয় ,বেঁচে থাকার লড়াই চালাতে হয়
ক্লান্ত মুখে বলতে হয় ভালো আছি ।
তারপরে নড়বড়ে  শরীরটা   নিয়ে পথ চলার চেষ্টা, কত ক্রিয়া আর কত প্রতিক্রিয়া ।
কেউ  নেই ,কেউ থাকেনা পাশে চিরকাল ।
তবু অভিনয় করি সমাজের হাটে ।
যে থাকে পাশে সেও তো চলে যাবে একদিন ক্লান্ত গলায় করবে প্রত্যাখ্যান ।
ভালোবাসা মাখামাখি এ সংসারে আছে কি তোমার প্রয়োজন ?
না হলে চলো সেই পথে ,অনন্তে ।
ছাড়তে হবে হৃদকমল, ছাড়তে হবে চির ঠাঁই ।
কেউ নাই, কেউ নাই ...

" স্বপ্ন "

মগজে সাইক্লোন , 
ধর্মে ঠিকানা 
চেটেপুটে দেখোতো 
ঠিক আছে কিনা ? 
আমিও গেয়েছিলাম 
তোমার সঙ্গে সেদিন , 
সবই কি দিয়েছো ফিরিয়ে , 
বাকি কি নেই ঋণ ? 
তবুও মশাল জ্বালাবার 
স্বপ্ন দেখে থাকি , 
পুরানো ক্ষতটাকে 
মুখোশেতে ঢেকে রাখি । 
এটা কি চেয়েছিলে , 
তুমিও কি ভেবেছিলে ? 
সবই কি হারালাম , 
সবই কি দিলে ফেলে ? 
আমিও কি ঠিক আছি , 
মগজে সাইক্লোন , 
দ্বন্দ্বে ঠিকানা , 
সবচেয়ে তুমি আপন । 

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...