Showing posts with label অণুগল্প -- অনুকম্পা--কৃপাণ মৈত্র. Show all posts
Showing posts with label অণুগল্প -- অনুকম্পা--কৃপাণ মৈত্র. Show all posts

Saturday, 8 October 2022

অণুগল্প -- অনুকম্পা--কৃপাণ মৈত্র

অণুগল্প -- 

অনুকম্পা--
কৃপাণ মৈত্র

সাহিত্য সভা। বিশাল মেরাপ,তোরণ।  বড় বড় করে লেখা 'সারা বাংলা কবিতা উৎসব'। বিশাল আয়োজন। থরে থরে চেয়ার সাজানো। লাল মখমলের কার্পেটে ঢাকা মঞ্চ। পাশের রসুইখনা থেকে ম ম করে গন্ধ আসছে। আয়োজক পিছনে হাত রেখে পরিদর্শন করে গেলেন। ঘড়ি বলছে আরও আধঘন্টা বাকি। হঠাৎ একদল শতছিন্ন পোশাক পরা লোক সভায় ঢুকে চেয়ার দখল করে নিল।
     এ তোমাদের জায়গা নয়। তোমরা চলে যাও। আয়োজকের গম্ভীর কণ্ঠস্বর।
     কেউ কোন উত্তর করল না।
    আমি বলছি, তোমরা যে জন্য এসেছো সে ব্যবস্থা একদিন অবশ্যই হবে।এখানে তোমাদের মানায় না।
     চেয়ারে বসে থাকা মানুষগুলো নির্বিকার।
    কবিরা এলেন। বসার জায়গা নেই।  সকলের ঘৃণিত দৃষ্টি আয়োজকের দিকে। এ আয়োজন নিশ্চয় তাঁদেরকে অপমান করার জন্য।
  আয়োজক হাত জড়ো করে বললেন, বিশ্বাস করুন...
    কবিরা মুখ ফিরিয়ে নিলেন
    আয়োজক হাঁক পাড়লেন- মেরে ঠান্ডা করে দাও।
    ভিখারিরা লাঠির আঘাতেও অবিচল।তাদের শরীরে ক্ষত।ছেঁড়া পোশাক ভেদ করা লাল দগদগে দাগ,তবুও নীরব।
   কবিরা ফিরে যেতে উদ‍্যত হলেন। শত হাতের তালি। কবিরা ফিরে দেখলেন ভিখারিরা হাততালি দিতে দিতে সভা কক্ষ ত্যাগ করে যাচ্ছে। তাদের দৃষ্টিতে অনুকম্পা।


কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...