Showing posts with label শৈবাল কর্মকারের কবিতা. Show all posts
Showing posts with label শৈবাল কর্মকারের কবিতা. Show all posts

Saturday, 8 October 2022

শৈবাল কর্মকারের কবিতা --


শৈবাল কর্মকারের কবিতা --

কবিতার নাম:

"আবার এসো মা"

সাঁঝের বেলায় শিউলিতলায়
সুবাসে ভরে ওঠে মন,
নদীর ধারে হালকা হাওয়ায়
কাশফুলের দোলন।
নীলাকাশে ভেসে বেড়ায়
পালতোলা নৌকা মেঘ,
ঢাকের কাঠি পড়লো ঢাকে
চারিদিকে পূজার আবেগ।
ঘরের মেয়ে আসবে ঘরে
প্রকৃতির কি অপরূপ সাজ!
পদ্ম পাতায় মুক্তো শিশির
সিক্ত দূর্বা ঘাস।
ছেলে মেয়ে নিয়ে আসবে উমা
থাকবে চারদিন,
ঘরে অভাব মুখে হাসি
আশ্চর্য প্রদীপ!
সবাই আজ আলাদিন।
নতুন জামা নতুন কাপড়
বাঁধ ভাঙ্গা উল্লাস,
খাওয়া দাওয়া জম্পেশ
দূরে মেলার আওয়াজ।
এক_দুই_তিন
পার হয়ে যায় দিন,
দশমীতে বিদায় বেলায়
আনন্দ হয়ে যায় ক্ষীণ।
সবার মুখে একই কথা
"আবার এসো মা!"
আনন্দ জোয়ারে ভাসবো বলে
তোমার প্রতীক্ষা।

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...