Showing posts with label কবিতা --সবই তো ফসল ছিল -- ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়. Show all posts
Showing posts with label কবিতা --সবই তো ফসল ছিল -- ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়. Show all posts

Sunday, 9 October 2022

কবিতা --সবই তো ফসল ছিল -- ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়

কবিতা --

সবই তো ফসল ছিল -- 
ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ নীরবতা উদাসী হাওয়ার মতো।
ফেলে আসা পথ পানে
চোখ মেলে চাইতে গেলে
দেখি কিছু টুকরো বিশ্বাস 
অবহেলায় আছে পড়ে।
মনে হয় কৃষক আমি
ফেলে গেছি ধানের শীষ।

সব ই তো ফসল ছিল 
শুধু অনাদর রয়ে গেছে
ওদের রক্তাক্ত হৃদয়ে।

তবুও তো আশা জাগে
কুড়নো ধানের গোছা
বুকে নিয়ে জেগে থাকে
হয়ত বা কোনও দিন কেউ।
গেয়ে যায় জীবনের গান।

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...