Showing posts with label কবিতা --আয় কমলা আয় বিমলা শ্রীকান্ত মাহাত. Show all posts
Showing posts with label কবিতা --আয় কমলা আয় বিমলা শ্রীকান্ত মাহাত. Show all posts

Tuesday, 18 October 2022

কবিতা --আয় কমলা আয় বিমলা শ্রীকান্ত মাহাত

কবিতা --

আয় কমলা আয় বিমলা
       শ্রীকান্ত মাহাত 


আয় কমলা আয় বিমলা
    নদীতে স্নান করি।
নদীর জলে অবগাহন
   আমরা জলপরী।
দুই পাড়েতে বন বিথীকা
    মাঝে বালুর চর।
বালুর চরে খেলবো মোরা
       বেলা দুই প্রহর।
খিদে লাগলে খাবো আমরা
      গাছের পাকা ফল।
বাড়িতে আছে দাদু দিদিমা
      আশায় আছে বল।
গামছা দিয়ে মাছ ধরবো
   সাঁঝে হবেক ঝোল।
খাবার খেয়ে শুয়ে পড়বো
     বোল  হরি বোল।

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...