Showing posts with label কবিতা -- নদী ও এক ছেলের উপাখ্যান --অমৃত দেবনাথ. Show all posts
Showing posts with label কবিতা -- নদী ও এক ছেলের উপাখ্যান --অমৃত দেবনাথ. Show all posts

Sunday, 9 October 2022

কবিতা -- নদী ও এক ছেলের উপাখ্যান --অমৃত দেবনাথ

কবিতা -- 

নদী ও এক ছেলের উপাখ্যান --
অমৃত দেবনাথ

এক আগুন নদীর সাথে দেখা হলো আজ।
তির তির বয়ে চলা নদীটিও উগরে দিচ্ছে লাভা
আগ্নেয়গিরির মতো।

সেই নদীর প্লাবিত উঠোনে একদিন
মেঘ ছিল..বৃষ্টি ছিল..
পলাশ ছিল..শিমুল ছিল..
রজনীগন্ধার সুবাস ছিল।
শিরশিরে হাওয়া বইত.. শিশিরের টুপটাপ 
গভীর বুকে উজান বাইত এক ছেলে

সে ছেলে এখন ভাটির টানে 
আঘাটায় ভিড়িয়েছে নাও।
স্রোতহীন গহ্বরে বসে ইতিহাস খোঁজে জীবনের।

নদীতে এখন স্টিমার ছুটছে
দুরন্ত গতি 
শ্লথ নয় আর
গতি আর গতি

শোনা গেল ডানায় রৌদ্রের গন্ধ মেখে
শহুরে কেতায় অভ্যস্ত জীবন তার..

ছেলেটির দু'কুল জুড়ে আজ 
থাবা বসিয়েছে
মুঠো দুব্বো ঘাস 
আর
একান্নবর্তীর  দীর্ঘ শ্বাস।।
-------
অমৃত দেবনাথ।
বক্সীরহাট।
কোচবিহার।
৭৩৬১৩১

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...