Showing posts with label কবিতা -- আত্মদগ্ধ দিনের স্বরলিপি--আবদুস সালাম. Show all posts
Showing posts with label কবিতা -- আত্মদগ্ধ দিনের স্বরলিপি--আবদুস সালাম. Show all posts

Saturday, 8 October 2022

কবিতা -- আত্মদগ্ধ দিনের স্বরলিপি--আবদুস সালাম

কবিতা -- 

আত্মদগ্ধ দিনের স্বরলিপি--
আবদুস সালাম

শূন্যতার মহাগর্জন ধ্বনিত হলে  লেখা হয় আত্ম- দগ্ধ দিনের স্বরলিপি
মানবিক প্রবৃত্তির অভিধান পাল্টে যায় নিয়ত
 আদিম রসায়ন মেখে আবেগ স্খলিত হয় 

গর্জন ধ্বনিত হয় সংবিধানের পাড়ায় 

ঝরে পড়ে নিষিদ্ধ চেতনার রূপান্তরকামী অবিবেচক দর্পণ 
তীব্রভাবে লালিত হয় অস্থিত্ব বোধের ঢেউ
 শূন্যতার ধুধু মাঠে স্বপ্নরা ভেঙে ভেঙে নাচে

সভ্যতার সুন্দরীরা চুল শুকায় নগরীর দালানে
বেজে ওঠে হারমোনিয়াম
 আর বিপন্নতার মেঘ পাড়ি জমায় ফলকহীন মাঠে
সমাপ্তি হীন অনুষঙ্গ ঝরে পড়ে বারবার

 শূন্যতার মহাগর্জন  আস্ফালিত হলেও  শান্তিদূত উঁকি মারে  বিপন্ন পাড়ায়
ঐ শোনো  ভেসে আসছে ভূপেন বাবুর গান " মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না"-------
###

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...