Saturday, 8 October 2022

কবিতা -- কাটছে সময় --বিমল চন্দ্র বেরা

কবিতা -- 

কাটছে সময় --
বিমল চন্দ্র বেরা

*************************
আগে ছিলিস
নাম না জানা,
        অচেনা এক পর ।
রোশনাইয়ে আজ
 ভরিয়ে দিলি
        মনের বাতিঘর ।

আজকে শুধু
শান্তি বিলাস,
         তৃষিত এই প্রাণে ।
কানায় কানায়
পূর্ণ হৃদয়
       তোরই পরম দানে ।

কথার বরফ
এমন দিলি
       হারিয়ে গেছে ক্ষোভ ।
ঐশ্বর্যে
ভরিয়ে দিলি
      জয় করেছি লোভ ।

ছুঁলো আমায়
উচ্চতাতে
        পৌঁছে গেছে কেউ ।
ভালোলাগার
সাগর দিলি 
        গুনছি বসে ঢেউ ।

তোর আর আমার
চারখানা হাত
         দোদুল্যমান দোলে ।
দুইজনাতে
নিয়েছি আজ,
          ঈশ্বরকে কোলে ।

এমন মধুর
মনের মিলন,
      হলো যে রাজযোটক ।
হবে না তুই
কেন-ই বল,
     ঈশ্বর-ই যে ঘটক !

সুখ ভাসছে
গাছের পাতায়
       পথের ধূলি কণায় ।
কাটছে সময়
সুচিন্তিত
        কথার-ই জাল বোনায় ।

*********************

No comments:

Post a Comment

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...