চোখ
চোখের মতন মনেও চশমা পরানো থাকে,
দেখি এক আর বুঝি আর।
তোমার অশান্ত হৃদয়~সমুদ্র ছিল
ভালোবাসাময়,
আমি শুধু দেখেছি প্রলয়
ঝড় ঝঞ্ঝা এ ভাঙবে সংসার,
তোমায় ছুঁড়ে ফেলে প্রেমের মূর্তি এঁকেছি হৃদয়ে যার,
হৃদয়ের ভাঙা ঘর করেছে সে শুধু কন্টকময়।
জীবাংশ
তোমার জীবাংশ তুমি টেনে নিলে কাছে,
জানি আমি ভালো আছে রোগ ভোগ মুক্ত আকাশে।
তোমার অসীমে মিশে শান্তির আধারে।
তবু মন মানেনা যে কেন,
অহরহ বেদনার দংশনে রক্তাক্ত হৃদয়।
প্রতিটি নিঃশ্বাসে বুঝি
তার মতন করে কেউ চায়না আমায়।
অর্পন
বৃষ্টি ভেজা অন্ধকার রাতে অজস্র অশ্রু ধারাপাতে
দুঃখী মন ভেবেছিল শেষের হল শুরু।
অশ্রু ধোয়া হৃদয় দ্বারে বুঝিনি যে তুমি এসেছিলে
কাল রাতে।
আজ দেখি চমৎকার সোনালি রোদে
সেজেছে দিনমনি
সোনার চাদরে দিল ঢেকে পিচ্ছিল অবোধ মনপ্রাণ।
যে দুঃখ দিয়েছ তুমি তোমাতেই করি সমর্পন।।
--
No comments:
Post a Comment