শোন রে মানুষ---
শ্যামল কৃষ্ণ বসু
মানুষের পরিচয়ে মানুষ বাঁচবে না
বাঁচবে ধর্মের পরিচয়ে
এ কেমন কথা, ধর্মগুরুরা
মানুষকে বাঁধে ধর্মের খাঁচা দিয়ে
পেটের ভাত কি ধর্মে জোটে
কর্ম কি জোটে ধর্মের ধোঁয়ায়
জবরদস্তি ধর্মের নামে
মানুষের মনকে মানুষই যে বিষায় ।।
হায়রে পাগল ধর্মের আগল
ধর্ম কি ভাই নেশার আফিম ?
ধর্মের জোরে এই দুনিয়াটারে
করে রেখেছে ঘোড়ার ডিম ।
ধর্ম ধ্বজাধারী কুটিল বুদ্ধি
হাতের মুঠোয় রাখতে মানুষকে ,
প্রতি ক্ষণে ক্ষণে তাদের কানে কানে
মন্ত্র পড়ে যায় জাগাতে দানবকে
নিজের ধর্ম বড় বলে তোরা
দম্ভ করিস তরবারি হাতে
মানুষকে যে মানুষ শত্রু ভাবে
বাঁচে না রে জানিস ধর্ম ওতে
বাঁচা বাড়ায় মদত দিয়ে
মানুষের পাশে থাকলে মানুষ
ধর্ম সেটাই মর্ম সেটাই
বর্ম সেটাই শোনরে মানুষ ।।
**********************************
No comments:
Post a Comment