Saturday, 8 October 2022

কবিতা'--দুগ্গা আসেন--অদিতি ঘটক


'কবিতা'--

দুগ্গা আসেন--
অদিতি ঘটক

শরৎ বেলা মেঘের খেলা আকাশ জুড়ে/
বাতাস মাতে আগমনী বাঁশির সুরে/

নদীর ধারে চামর দোলা কাশের বন/
প্রভাতী রাগে বিহগ কূজন অনুক্ষণ/

দুচোখ ভরা ধানের ক্ষেতে হাওয়ার দোল/
হাওয়ায় ভাসে পাখপাখালীর কলরোল/

মাঠের ধারে তাল তমালে আলোর খেলা/
শাপলা শালুক ঢোল কলমি ফুলের মেলা/
 
শিশির ধোয়া সবুজ মাঠে ঘাস ফড়িং এর লাফ/
 জল ফড়িং পদ্ম পাতায় একাগ্র চুপচাপ/

মা দুগ্গা আসবে বলে শরৎ সাজায় ডালা/
পদ্ম, শিউলি, নীলকণ্ঠের শ্রদ্ধার্ঘ্যের পালা/

ঢ্যাঙকুড়াকুর ঢ্যাঙকুড়াকুর বাজে ঢাকের বোল/
উমা আসার আনন্দে জলেস্থলে ওঠে যে হিন্দোল/

 একা দূর প্রবাসে থাকতে কি আর মন চায়/
অবুঝ মন বঙ্গদেশের পল্লী পথে সটান ধায়/

প্রাণ জুড়ায় দেখে মা দুগ্গার বরাভয়ের মুখ/
নতুন জামা নতুন জুতোয় দুঃখ ভুলে উৎসবের আনন্দে ভরে সবার বুক/
 ########################

No comments:

Post a Comment

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...