আমি স্বপ্ন দেখি--
সৌরভ মুখোপাধ্যায়
আমি ছবি আঁকি -
স্বপ্ন নিয়ে I
স্বপ্নকে দেখি,
স্বপ্ন নিয়ে ভাবি,
স্বপ্নের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকি -
বাস্তবের কষাঘাতে ক্ষত বিক্ষত হতে হতে,
রক্তাক্ত, অর্ধমৃত জীবন নিয়েও -
আমি স্বপ্ন দেখি I
নিজেকে প্রশ্ন করি -
স্বপ্ন কি সত্যি আছে ?
যদি থাকেও -
কোথায় আছে ?
মনের কোণে,
নাকি -
নিদ্রার অন্তরালে ?
অস্তিত্বহীন উপস্থিতির বার্তা লাভ করেও –
আমি স্বপ্ন দেখি I
স্বপ্নকে তাই বলি -
তুমি আছো,
তুমি থাকো ,
সাকার কিংবা নিরাকারে -
যেভাবেই হোক I
কারণ -
তুমি আছো বলেই
আমি আছি ,
আমরা আছি ,
জীবন আছে,
মন আছে ,
ইচ্ছে আছে,
কামনা, বাসনা, লাভ, ক্ষতি, সফলতা, ব্যার্থতা, আনন্দ, হতাশা, ভোগ, ত্যাগ,
ভাঙাগড়া, হাসিকান্না সব নিয়েও -
আমি স্বপ্ন দেখি I
No comments:
Post a Comment