কাঁদে না মহামায়ার মন --
ডাঃ সুভাষ চন্দ্র সরকার
-------------------------------------
বোধন হলো না; হলো বিসর্জন,
মর্ত্যের দুর্গার খবর রাখে ক'জন।
বোধনের আগে বিসর্জন ;মাতৃ জঠরে,
ঔষধের বিষে ডুবে মরে;গর্ভের পুকুরে।
মাতৃ ভক্তরা করে আরাধনা
জ্যান্ত দুর্গা কে মেরে,
তবুও কৈলাশের দুর্গা দেখে না
এইসব জল্লাদ - দুর্বৃত্তরে।
মর্তের দুর্গা তারা ও সন্তান
তাদের কেনো হবে না বোধন?
বোধন হলো না ; হলো বিসর্জন
তবুও কাঁদবে না মহামায়ার মন।।
No comments:
Post a Comment