Thursday, 6 October 2022

তুমি এসেছিলে-- অঞ্জলি চক্রবর্তী

তুমি এসেছিলে

অঞ্জলি চক্রবর্তী


তুমি এসেছিলে ফুল ফুটেছিল

          সবুজে সবুজে মাঠ,

  জলের কিনারে ঢেউ এসেছিল।

          জেগেছিল সারারাত

তারার মিছিলে চাঁদ হেসেছিল,

        আঁধার আলোতে খেলা,

    আকাশ কি তবে ভুলে গিয়ে ছিলো!

        সে ছিল রাত্রিবেলা?


    তুমি এসেছিলে আমার উঠোনে

          জ্যোৎস্নার লুটোপুটি

   এই মনে তাই শুধু অবসর

        সব কাজ নিল ছুটি।


     তুমি এসেছিলে ,তুমি এসেছিলে

         তুমি এসেছিলে বলে  

    হৃদয়  খুঁজেছে হৃদয়ের ভাষা

        আপনার হবে বলে ।



No comments:

Post a Comment

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...