Saturday, 8 October 2022

কবিতা--খোকার আশা --অনন্যা দাস

কবিতা--

খোকার আশা
অনন্যা দাস

খোকা যখন প্রশ্ন করে, মায়ের কোলে শুয়ে,
এসেছে পূজো,মাগো এবার দেবে না জামা নিয়ে।
ও বার আমার হয়নি জামা,
এবার কি কিনে দেবে মামা?
মামা ভারি কিপটে বটে,
আছে অনেক টাকা ঘটে।
বাবাও তো এবার ঘরে??
আসবে কোন বছর পরে,

মায়ের মুখে নেইকো সাড়া-
মায়ের চোখে জলে ভরা।
আচঁল দিয়ে জলটি মুছে,
খোকারে ধরে বুকের কাছে।
করুন সুরে বল্ল "মা"
এবারো,বুঝি, হবে না জামা।
খোকার চোখে জলের জোয়ার
কেঁদে ওঠে, খোকাও এবার।
খোকার মুখে নেইকো কথা
মা যে বোঝে খোকার ব্যথা।
খোকার চোখে অশ্রু ঝরে
নতুন নতুন বস্ত্র হবে সবার ঘরে।
জলটি মুছে বলল খোকা,
দূগ্গা ঠাকুর ভীষন বোকা।
এ বছর আমার হবে না জামা
মন্ডপে ওই আমি যাবো না।
আবার খোকার অশ্রু ঝরে-
বাবা এসেছেন ওই যে দোরে
হাতে যে তার পুটলি আছে
এগিয়ে আসেন খোকার কাছে।
পুটলি থেকে বেরয় জামা,
খবর দিয়েছে আসছে মামা।
খোকার মনে খুশির জোয়ার,
দু হাত তুলে নাচে এবার।
মায়ের জন্য এনেছে শাড়ি,
এবার পূজোয় মজা ভারি।
খোকার এবার দুটো জামা,
পূজো দেখা রমরমা।

No comments:

Post a Comment

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...