Saturday, 8 October 2022

কবিতা -- আকাশ-- রূপালী মুখোপাধ্যায়

কবিতা -- 

আকাশ-- 
রূপালী মুখোপাধ্যায় 

আমার গাঁয়ের আলপথটি যেখানে গিয়েছে থেমে
ওই পথটিকে ছোঁয়ার জন্য আকাশ এসেছে নেমে 
ওই আকাশে মা আছে তার শুনেছে সবার মুখে 
মায়ের কথা সব জানা যাবে একরাশ আশা বুকে 
ছুটে চলে তাই আলপথ ধরে ছেলেটি পাগলপারা 
মাকে তার কেড়ে নিয়েছে আকাশ ,তাই সে মাতৃহারা 
মায়েরা সবাই তারা হয়ে আছে ওই আকাশের গায় 
ঝিকিমিকি করে আলো দেয় তারা,প্রাণ ভরে গান গায় 
কী দোষ করেছে ছোট্ট ছেলেটি একা রেখে চলে যায় 
সারাদিন শুধু কেঁদে কেঁদে কাটে দুঃখের গান গায় 
উদার আকাশ বলে তবে লোকে সবই কী মিথ্যা কথা
মাকে তুলে নিয়ে নিজ কাছে রাখে ,পাবে না ছেলেটি ব্যথা?
যে সব মায়েরা তারা হয়ে আছে ছড়িয়ে আকাশময় 
আকাশ তুমি দাও না ফিরিয়ে মাতৃহারাতে কয় 
এতো নিষ্ঠুর আকাশ তুমি মায়েদের রাখো ধরে 
তাদের আলোতে তোমার আঙ্গিনা ওঠে ঝলমল করে 
যেসব মায়েরা পৃথিবী ছেড়ে আকাশেতে তোলে সুর 
একবারও তার মনে কি পড়ে না ছেলে আছে কতদূর ?
তারায় তারায় ভরিয়ে তুলেছ কত মায়েদের কেড়ে 
যদি কোনদিন মোলাকাৎ হয় দেবো না তোমায় ছেড়ে ।

দুর্গাপুর ,পশ্চিম বর্ধমান 
পশ্চিমবঙ্গ 
ফোন নম্বর --9434538413

No comments:

Post a Comment

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...